সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আমিরাতে এবার শিশুদের জন্যও সিনোফার্মের টিকা

Paris
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

এফএনএস : এবার শিশুদের জন্যও সিনোফার্মের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিল সংযুক্ত আরব আমিরাত। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এখন তিন থেকে ১৭ বছর বয়সীদেরও চীনের তৈরি এই করোনা টিকা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম সোমবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া ইতিবাচক ফলাফলের ভিত্তিতে শিশুদের সিনোফার্মের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতি কর্তৃপক্ষ।

এর মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে পারবে দেশটি। এর আগে গত রোববার সিনোফার্ম ব্রিজ স্টাডি সফলভাবে সমাপ্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আবুধাবির স্বাস্থ্য বিভাগ। বাবা-মায়ের পূর্ণসম্মতি সাপেক্ষে ৯০০ শিশুর ওপর এই গবেষণা পরিচালিত হয়, যাদের সবার বয়সই তিন থেকে ১৭ বছরের মধ্যে। গত জুনে শুরু হওয়া এই গবেষণা ছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে শিশুদের ওপর করোনা টিকা পরীক্ষার প্রথম উদ্যোগ। এতে বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। তাদের সিনোফার্মের টিকা দেয়ার পরের সপ্তাহগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

গবেষণায় অংশগ্রহণকারী শিশু ও তাদের পরিবারগুলোকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমিরাতের ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আমিরাতে এতদিন কেবল ১২ বছর বয়সোর্ধ্ব শিশুদের ফাইজারের টিকা দেয়ার অনুমতি ছিল। এখন থেকে সেখানে এরচেয়েও কম বয়সীরা সিনোফার্মের টিকা নিয়ে করোনার বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


আরোও অন্যান্য খবর
Paris