সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আবারও হামাসের প্রধান নির্বাচিত হল ইসমাইল হানিয়া

Paris
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

এফএনএস : ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। গত রোববার হামাসের পক্ষ থেকে এ তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। ২০১৭ সাল থেকে ইসমাইল হানিয়া এ পদে রয়েছেন। আবারও হামাস প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি সংগঠনে তার প্রভাব ও নিয়ন্ত্রণ আরও মজবুত করলেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর আল-জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে ইসমাইল হানিয়ার পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, চার বছর ধরে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়া। সম্প্রতি সংগঠনের সদস্যদের অভ্যন্তরীণ ভোটাভুটিতে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরও পোক্ত হয়। ফিলিস্তিনের রাজনীতিতে ইসমাইল হানিয়ার সরাসরি উত্থান ঘটে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনের আগে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলের বিপরীতে জয় পায় তার দল।


আরোও অন্যান্য খবর
Paris