সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বহুদলীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত মিয়ানমার

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

এফএনএস : নির্বাচনের ব্যাপারে আবারও নিজের অঙ্গীকার জানালেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রোববার এক বক্তব্যে তিনি জানান, বহুদলীয় ব্যবস্থায় নির্বাচন আয়োজনে প্রস্তুত তার সরকার। আসিয়ানের প্রস্তাবিত যে কোন দূতের সঙ্গে কাজ করতেও আগ্রহী তারা। সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের ছয়মাস পূর্ণ করার পর দেশটির টেলিভিশনে দেয়া এক বক্তব্যে একথা জানান তিনি।

এদিকে, দেশটিতে সহিংসতা বন্ধ করা সহ জান্তা সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে নিতে বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার বৈঠকে বসবেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে কারচুপির অভিযোগে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।


আরোও অন্যান্য খবর
Paris