সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বিধি লঙ্ঘনে তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার হুমকি সৌদি আরবের

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকরা ভ্রমণ বিধি লঙ্ঘন করলে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার এ বিজ্ঞপ্তিতে জানায়, লাল তালিকাভুক্ত দেশে ভ্রমণ করলে নাগরিকদের তিন বছরের জন্য তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সৌদির যে নাগরিকরা করোনার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ‘লাল তালিকাভূক্ত’ দেশ সফর করেছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। গত বছরের মার্চের পর চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কিছু নাগরিক বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন।

মূলত তারাই করোনা বিধি লঙ্ঘন করেছেন। সৌদি আরবের লাল তালিকায় রয়েছে, আফগানিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ভিয়েত নাম ও সংযুক্ত আরব আমিরাত।


আরোও অন্যান্য খবর
Paris