সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নিউ জার্সিতে চলছে হট এয়ার বেলুন উৎসব

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলছে তিন দিনের হট এয়ার বেলুন ফেস্টিভাল। আকাশে নানান আকৃতি ও রঙের বেলুন দেখতে দূরদূরান্ত থেকে সমবেত হয় দর্শনার্থীরা। করোনার কারণে গত বছর এই উৎসব বাতিল করা হলেও এবার বেশ বড় পরিসরেই চলছে আয়োজন। নিউ জার্সির রিডিংটনের আকাশে উড়ছে নানা রঙের হট এয়ার বেলুন।

রৌদ্রকরোজ্জ্বল দিনে হিমেল বাতাসে ভেসে আকাশে ওড়ার মুহূর্ত দারুন উপভোগ করছেন এয়ার বেলুনে আরোহণকারীরা। ৩৮তম বার্ষিক নিউ জার্সি লটারি বেলুন উৎসব দেখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসেন দর্শনার্থীরা। এবছর প্রায় ১শটি বেলুন নিয়ে শুরু হয়েছে এই উৎসব।

করোনার টিকা গ্রহণকারীরা টিকিট সংগ্রহে পাচ্ছেন ছাড়। সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য রয়েছে লটারি জিতে হট এয়ার বেলুনে আকাশে ভেসে বেড়ানোর সুযোগ। ২৩শে জুলাই থেকে শুরু হয়েছে তিন দিনের হট এয়ার বেলুন উৎসব।

গত বছর করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেয়ায় বাতিল হয়ে যায় জনপ্রিয় এই বেলুন উৎসব। এর আগের বছর ১ লাখ ৭০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছিল এই বেলুন উৎসব দেখতে। এবার করোনার প্রভাব কমলেও নেই আগের মতো দর্শক উপস্থিতি।


আরোও অন্যান্য খবর
Paris