সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইয়াঙ্গুনের কারাগারে বন্দিদের বিক্ষোভ

Paris
Update : রবিবার, ২৫ জুলাই, ২০২১

এফএনএস : মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি কারাগারে বিক্ষোভ করেছে বন্দিরা। করোনা সংক্রমণের মধ্যে বন্দিদের গাদাগাদি করে রাখায় এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা না দেয়ার প্রতিবাদে বন্দিরা বিক্ষোভ করে।

শুক্রবার ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় তারা। এ সময় সেখান থেকে জান্তাবিরোধী নানা শ্লোগান শোনা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স জানিয়েছে, প্রথমে নারী বন্দিদের ব্লকে বিক্ষোভ শুরু হয়।

পরে তা ছড়িয়ে যায় অন্যান্য ব্লকেও। গেল পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয় মিয়ানমারের রাজপথ। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বড় একটি অংশকে আটক রাখা হয়েছে এ কারাগারে। এরপর থেকে মিয়ানমারে প্রথম এ ধরনের বিক্ষোভ হল।


আরোও অন্যান্য খবর
Paris