সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : টানা আট মাসের বেশি সময় চেষ্টার পরও সরকার গঠনে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বাবদা প্যালেসে সংক্ষিপ্ত এক বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। হারিরি জানান, প্রেসিডেন্ট আউনের সঙ্গে বেশ কিছু বিষয়ে তার মতপার্থক্য রয়েছে।

সেসব বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশটির গণমাধ্যমের সঙ্গে আলোচনায় হারিরি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলেও প্রেসিডেন্ট তাতে সায় দেননি। এ সময় তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ সমর্থিত আউন সরকার দেশকে কোনভাবেই রক্ষা করতে পারবে না।

তবে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন জানিয়েছেন, তার সঙ্গে বৈঠকের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন হারিরি। এদিকে, পদত্যাগের পরই দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন হারিরির সমর্থকরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায়। মুদ্রা বাজারে দেখা দিয়েছে অস্থিরতা।


আরোও অন্যান্য খবর
Paris