রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

আন্দাশুরা বিলে প্রকৃতির সঙ্গে পদ্মফুলের মিতালি

Paris
Update : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আর কে রতন : নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং রাজশাহীর তানোর উপজেলা সীমান্তে চৌবাড়িয়া হাটের নিকটেই ভারশো ইউনিয়নে অবস্থিত আন্দাশুরা পদ্মবিল। সেখানে গেলেও দেখা মিলবে চোখজোড়ানো ছেয়ে যাওয়া বাহারি রঙের পদ্ম ফুল। পদ্মবিল নামে পরিচিত বিলটিতে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া লাল, গোলাপি ও সাদা পদ্মফুলের নয়নাভিরাম সৌন্দর্য আকর্ষণ করে দর্শনার্থীদের।

আর এই মনোরম সুন্দর্য্য দৃশ্য উপভোগ করার জন্য প্রতিদিন ভ্রমণ পিপাসুদের পদচারণায় দিন দিন বাড়ছে ভীড়। বর্ষা মৌসুমে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া পদ্মফুল সৌন্দর্য বাড়ায় নওগাঁর আন্দাশুরা বিলের। পদ্মবিল নামে পরিচিত বিলটি জুড়ে লতা-পাতা, আবার কোথাও কচুরিপানা। এরই মাঝে ভেসে উঁকি দিচ্ছে বাহারি রঙের অগণিত পদ্মফুল।

স্থানীয়রা জানায়, ১৯৯৫ সালের পর থেকে বর্ষাকালে এ বিলে পদ্ম ফুল ফুটতে শুরু করে। বিস্তীর্ণ এলাকা জুড়ে, লাল, গোলাপ ও সাদা রঙে প্রকৃতি প্রেমিদের স্বাগত জানায় এই জলজ ফুলের রানী পদ্ম ফুল। সৌন্দর্যের এই বাহার দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা।

শুধু সৌন্দর্যই নয় বর্যা মৌসুমে বিলের সংলগ্ন কয়েকটি গ্রামের স্বল্প আয়ের অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করে এই ফুল বিক্রি করে। সনাতন ধর্মাবলম্বীদের পূজায় পদ্ম ফুলের চাহিদা থাকায় ভোর থেকে দুপুর পযর্ন্ত বিল হতে ফুল সংগ্রহ করে রাজশাহী ও নওগাঁ শহর বাজারে বিক্রি করা হয়ে থাকে। বিল এলাকায় এর মূল্য কম থাকলেও শহরে এক একটি ফুল ৫ থেকে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এতে দৈনিক একজন মানুষ ৫ থেকে ৬’শ টাকা উপার্জন করছেন ফুল বিক্রি করে। তবে লকডাউনে কারনে বর্তমানে ফুল বিক্রি আগের তুলনায় কম সরবরাহ হচ্ছে। স্থানীয় বাসিন্দা সামিউল ইসলাম বলেন, প্রতিদিন অনেক মানুষ দল বেঁধে পদ্মফুল দেখার জন্য পদ্ম বিলে আসছেন।

তারা নৌকা ভাড়া করে বিলের সৌন্দর্য উপভোগ করছেন। স্থানীয়রাও ভ্রমণ পিপাসুদের সহযোগিতা করে অর্থনৈতিক লাভবান হচ্ছে। হিন্দু ধর্মালম্বীরা বিভিন্ন পূজা-পার্বণে পদ্মফুলের ব্যবহার করেন। তাই এলাকার শ্রমজীবী মানুষ ফুল ও ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

মান্দার আন্দাশুরা পদ্মবিলে ঘুরতে আসা স্কুল ছাত্রী অনিকা মন্ডল বলেন, দীর্ঘদিন থেকে স্কুল থাকায় কোথাও ঘুরতে যেতে পারি না। তাই অনেক দিন পর স্কুল ছুটির জন্য বিলে পদ্ম দেখতে এসেছি। মনোমুগ্ধকর অপরুপ প্রাকৃতিক সুন্দর্য দেখে আমি ভীষণ আনন্দিত। ভারশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হোসেন এ প্রতিবেদককে জানান, আন্দাশুরা পদ্মবিল নামে এলাকায় এবং এর বাহিরে পরিচিত।

বিলে প্রাকৃতিক ভাবে ফুটা পদ্মফুল দেখতে প্রতিদিন অনেক দর্শণার্থী ভীড় জমাচ্ছে। এই সুন্দর্যপূর্ণ স্থানটিতে দর্শণার্থীদের বসার সিট, টয়লেটসহ আরো আকর্ষণীয় করার লক্ষে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের সাথে কথা বলে কোন প্রকল্পের মাধ্যমে আরো আকর্ষণীয় করার চেষ্টা করবো।


আরোও অন্যান্য খবর
Paris