শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক

ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

Paris
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজার এলাকা যেন নিস্তব্ধ এক শোকের জনপদ। যে ছোট্ট শিশুর হাসিতে প্রতিদিন মুখর থাকত পুরো মহল্লা, সেই চার বছরের হুমায়রা আক্তার জান্নাত শনিবার (১৬ মে) নিথর দেহ হয়ে ফিরল পরিবারের কাছে। নিষ্পাপ এই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক, ক্ষোভ আর আতঙ্কের কালো ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, হাট কানপাড়া বাজার এলাকার বাসিন্দা শান্তর মেয়ে হুমায়রা আক্তার জান্নাত শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের নিয়ে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হয়। এমনকি রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাশের পুকুরে অনুসন্ধান চালালেও কোনো সন্ধান মেলেনি ছোট্ট জান্নাতের। নিখোঁজের ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গতকাল শনিবার সকাল প্রায় ১০টার দিকে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুটিকে অপহরণের দাবি করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিবারের সদস্যরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পাশাপাশি স্থানীয় লোকজনও আশপাশের বিভিন্ন এলাকা ও ঝোপঝাড়ে তল্লাশি শুরু করেন। এরপর শনিবার দুপুর প্রায় ২টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় হুমায়রা আক্তার জান্নাতের মরদেহ। ছোট্ট শিশুটির নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আর্তনাদে উপস্থিত মানুষের চোখেও নেমে আসে অশ্রু। স্থানীয়রা জানান, জান্নাত ছিল অত্যন্ত চঞ্চল, হাসিখুশি ও সবার আদরের শিশু। প্রতিদিনের মতো খেলতে বের হওয়া সেই শিশুটি এভাবে লাশ হয়ে ফিরবে—এমন নির্মম বাস্তবতা কেউ মেনে নিতে পারছেন না। এলাকাবাসীর দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনার পর থেকে পুরো কানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট জান্নাতের মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে প্রতিটি হৃদয়।


আরোও অন্যান্য খবর
Paris