সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। সুইজারল্যান্ডের জুরিখে ভারি বৃষ্টিপাতে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।ভূমিধসও হতে পারে সেখানে। যুক্তরাষ্ট্রের ওরেগন ও ক্যালিফোর্নিয়া ছাড়াও কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল। আলাস্কায় সমুদ্রের বরফখণ্ডের ওপর আঘাত হেনেছে বজ্রপাত। সুইজারল্যান্ডের জুরিখে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভ্রমণ বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার জুরিখে রাতভর চার সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

এরমধ্যে মাত্র ১০ মিনিটেই তিন সেন্টিমিটারেরে বেশি বৃষ্টিপাত হয় ওয়ালডেগ শহরে। জুরিখে গাছ পড়ে বাস-ট্রাম চলাচল ব্যাহত হয়। আর বেশ কিছু রাস্তা পানিতে তলিয়ে গেছে। নদীতে পানির উচ্চতা বাড়ার কারণে বন্যা সতর্কতায় লেক ও নদী থেকে সবাইকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। এমনকি ভূমিধসেরও আশঙ্কা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নেভাদা, ওরেগন ও ক্যালিফোর্নিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল।

এদিকে, সোমবার উত্তর আলাস্কায় সমুদ্রের বরফখণ্ডের ওপর বজ্রপাত আঘাত হেনেছে। এমন ঘটনা এক দশকে দু’একবার দেখা যায়। জলবায়ুর এরকম পরিবর্তন হতে থাকলে আলাস্কায় বজ্রপাত, বন্যা, ভূমিধস ও দাবানল হতে পারে বলে সতর্ক করেছে বিজ্ঞানীরা। এদিকে, কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়ায় তিন শতাধিক দাবানলে পুড়ছে বনের পর বন।


আরোও অন্যান্য খবর
Paris