সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে একদিনে করোনায় মৃত্যু ২০২০ জন

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

এফএনএস : মধ্য প্রদেশে মৃত্যুর সংখ্যা নতুন করে সমন্বয়ের পর ভারতে একদিনে মৃত্যু দেখানো হয়েছে দুই হাজার ২০ জন। এ দিনের মৃত্যুর সঙ্গে মধ্য প্রদেশের এক হাজার ৪৭৮ জনকে সমন্বয় করা হয়। তবে দেশটির দৈনিক মৃত্যু ছিল ৬৫৮ জন। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। যা গত ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন।

এদিকে সংক্রমণ কমে আসায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের স্কুল খোলার বিষয়ে গাইডলাইন দিয়েছে দেশটির কেন্দ্রীয় রোগ নিরাময় কেন্দ্র। তবে মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায়। দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ বাড়ায় রাজধানী সিউলে জিম বন্ধ করতে বলেছে দেশটির কর্তৃপক্ষ।

অন্যদিকে ইন্দোনেশিয়ায় একদিনে মারা গেছে ৮৬৪ জন। শনাক্ত হয়েছেন ৪০ হাজারের বেশি ব্যক্তি। হঠাৎ করে দেশটিতে করোনা সংক্রমণ বাড়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।


আরোও অন্যান্য খবর
Paris