সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে করোনায় মৃত্যুর হিসেবে গরমিল

Paris
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১

এফএনএস বিদেশ : ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারানো অন্তত ৩ লাখ মানুষের মৃত্যুর কারণ দেখাতে পারছে না সরকার। সেসব মৃত্যুর কারণ হিসেবে জ¦র, শ্বাসকষ্ট বা শ্বাসযন্ত্রে সংক্রমণের কথা লেখা হয়েছে। এমনকি উপসর্গ নিয়ে প্রাণ হারানো এসব মানুষের করোনা পরীক্ষা করা হয়েছিলো কিনা সে তথ্যও নেই সরকারের কাছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক মহল থেকে দেশটিতে করোনায় মৃত্যুর সঠিক হিসেবে গরমিলের কথা বলা হলেও, মৃত্যুর সংখ্যায় কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছিল নয়াদিল্লি। তবে দেশটির ২ লাখের বেশি স্বাস্থ্যকেন্দ্রের হিসেব রাখা হেলথ ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেমের দেয়া তথ্যের ভিত্তিতে করোনায় মৃত্যুর কেন্দ্রীয় পরিসংখ্যান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


আরোও অন্যান্য খবর
Paris