সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ট্রাম্পের নিয়োগকৃত দুই কর্তাকে বরখাস্ত করলেন বাইডেন

Paris
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

এফএনএস : মার্কিন সোশ্যাল সিকিউরিটি কমিশনার অ্যান্ড্রু সৌল ও ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বিকেলে এমন পদক্ষেপ নেয়েছেন তিনি। এর আগে শুক্রবার সকালে দুই জনকে পদত্যাগ করতে বলে বাইডেন প্রশাসন। তবে পদত্যাগ করতে অস্বীকার জানিয়েছিলেন সোশ্যাল সিকিউরিটি কমিশনার। ফলে বিকেলে বরখাস্তের সিদ্ধান্ত নেন জো বাইডেন। এদিকে বাইডেন প্রশাসনের আদেশে সাড়া দিয়ে নিজ থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাক। এদের দুই জনকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন।

এদিকে জো বাইডেনের এমন পদক্ষের সমালোচনা করেছেন সোশ্যাল সিকিউরিটি কমিশনার অ্যান্ড্রু সৌল। বাইডেনের এমন সিদ্ধান্তের বিপক্ষে লড়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বাইডেন কমিশনার অ্যান্ড্রু সৌলকে পদত্যাগ করতে বলেছিলেন কিন্তু তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করেন যার ফলশ্রুতিতে তাকে বরখাস্ত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা আরও বলেন যে ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাক পদত্যাগ করতে রাজি হয়েছিলেন।

এদিকে নতুন কমিশনারও নিয়োগ দিয়েছে জো বাইডেন। কিলোলো কিজাকাজিকে ভারপ্রাপ্ত কমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসন স্থায়ী কমিশনার ও ডেপুটি কমিশনারের পদের জন্য উপযুক্ত কাউকে খুঁজে না পাওয়া পর্যন্ত কিজাকাজি এই দায়িত্ব পালন করবেন। কিজাকাজী বর্তমানে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের অবসর ও প্রতিবন্ধী নীতি সম্পর্কিত ডেপুটি কমিশনার।


আরোও অন্যান্য খবর
Paris