সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

হাইতির প্রেসিডেন্টকে হত্যায় অভিযুক্ত ২৮ বিদেশি নাগরিক

Paris
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

এফএনএস : হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে হত্যায় জড়িতদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান ও ২ জন আমেরিকান-হাইতিয়ান জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হত্যার পরিকল্পনাকারীদের ধরতে চলমান অভিযানে এসব তথ্য বের হয়ে এসেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১৫ কলম্বিয়ানও ২ আমেরিকান হাইতিয়ান নাগরিকসহ গ্রেপ্তার হওয়া ১৭ জনকে সাংবাদিকদের সামনে হাজির করেন দেশটির পুলিশ প্রধান চার্লস লিওন।

সেখানে কলম্বিয়ান পাসপোর্ট, অস্ত্র, ওয়াকি টকিসহ হামলায় ব্যবহার হওয়া বিভিন্ন সরঞ্জামও সামনে আনা হয়। এ সময় তিনি অভিযোগ করেন বিদেশি নাগরিকরা তাদের দেশে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়াও হত্যায় জড়িত আট ব্যক্তি পলাতক রয়েছে বলে জানান তিনি। এদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন প্রাথমিক তদন্তে কলম্বিয়ার সাবেক সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তবে যুক্তরাষ্ট্র এখনো তাদের কোন নাগরিকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি। এর আগে গত বুধবার হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেসময় দেশটির কর্তৃপক্ষ দাবি করেছিল, বিদেশে প্রশিক্ষিত আততায়ীরা এ হত্যাকাণ্ডে জড়িত।


আরোও অন্যান্য খবর
Paris