সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

এবার ইমরান খানের প্রশংসা করলো চীন

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এফএনএস : গত সপ্তাহে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নির্বাচনে গণতন্ত্রের তুলনায় চীনের একদলীয় ব্যবস্থাকে সমাজের জন্য আরও উন্নত মডেল হিসেবে অভিহিত করেছিলেন। এবার এই মন্তব্যের জন্য ইমরানের খানের প্রশংসা করেছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাইনিজ খবর মাধ্যমের একদল প্রতিনিধি ইসলামাবাদ সফর করেন।

তাদের সঙ্গে সাক্ষাৎকারে ইমরান খান এ মন্তব্য করেন। সোমবার এক ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইমরান খানের মন্তব্যের বিষয়ে বলেছেন, তার মন্তব্যগুলো প্রশংসনীয়। খবর পাকিস্তান টুডের ওয়েনবিন বলেন, আমি প্রাসঙ্গিক প্রতিবেদন লক্ষ্য করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সিপিসি একটি অনন্য মডেল খুঁজে পেয়েছে এবং নিজস্ব উপায়ে চীনা সমাজের জন্য প্রচুর পরিবর্তন এনেছে। আমরা তার এই মন্তব্যগুলোর প্রশংসা করি।


আরোও অন্যান্য খবর
Paris