সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

কানাডায় শিশুদের গণকবর উদ্ধারের ঘটনায় ক্ষোভ

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এফএনএস : কানাডায় একের পর এক অদিবাসী শিশুদের গণকবর উদ্ধারের ঘটনায় ক্ষোভের জেরে কানাডা দিবসে ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং রানি ভিক্টোরিয়া ও রানি এলিজাবেথের ভাস্কর্য টেনে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। পহেলা জুলাই এসব ঘটনা ঘটে। অ্যালবার্টা প্রদেশের রাজধানী ক্যালগ্যারির ১০টি ক্যাথলিক চার্চের জানালা ভাঙা হয়।

এছাড়া চার্চের জানালা ও দরজায় বিভিন্ন রঙের হাতের ছাপ পাওয়া যায়। এ ছাড়া ম্যানিটোবা প্রদেশের স্থানীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এ সময় ভবনের প্রাঙ্গন থেকে রানি ভিক্টোরিয়া ও রানি এলিজাবেথের ভাস্কর্য টেনে ফেলে দেয় বিক্ষোভকারীরা। এর আগে বেশ কয়েকটি স্থানে চার্চে আগুন দেয়ার ঘটনা ঘটে।

গেল কয়েক সপ্তাহে কানাডার কয়েকটি সাবেক আবাসিক স্কুলের কাছে গণকবর উদ্ধার করা হয়। উনিশ শতক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ক্যাথলিক চার্চের সহায়তায় আদিবাসী শিশুদের জন্য ১৩০টি আবাসিক স্কুল পরিচালনা করতো কানাডা সরকার। প্রায় দেড় লাখ আদিবাসী শিশুকে জোর করে ভর্তি করা হয় এসব স্কুলে।


আরোও অন্যান্য খবর
Paris