সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বাজেট স্বল্পতায় বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : বাজেট স্বল্পতায় বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সোমবার কূটনীতিক ও কর্মকর্তারা জানান, সংস্থাটির সাধারণ পরিষদের ১শ ৯৩টি দেশ ২০২২ সালের জুন পর্যন্ত প্রয়োজনীয় ৬শ’ কোটি ডলার বাজেটের ব্যাপারে একমত হতে না পারলে বিশ্বজুড়ে মিশনগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

তবে সমঝোতায় না পৌঁছানোর জন্য কূটনীতিকরা দেশগুলোর আলাপ-আলোচনায় আন্তরিকতার অভাবসহ চীন ও পশ্চিমা দেশগুলোর শীতল সম্পর্ককে দায়ী করা হচ্ছে। সংস্থাটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাথেরিন পোলার্ড জানান, বাজেট নবায়ন না হলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চলমান ১২ টি শান্তিরক্ষা মিশনকে আকস্মিক যে কোনো সিদ্ধান্তের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে দেশগুলো বাজেট প্রণয়নে সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শান্তিরক্ষা মিশনের প্রধান জিন পিয়েরে জানিয়েছেন, এ রকম কিছু হলে মিশন গুলোর মাত্রা সংকুচিত হয়ে আসবে। এর ফলে দেশগুলোতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও করোনা মোকাবিলায় তাদের তেমন কোন ভূমিকা থাকবে না। ৩০শে জুনের মধ্যে বাজেট না হলে শান্তি রক্ষী ও জাতিসংঘের সম্পদ রক্ষার জন্য সংস্থাটির প্রধান আন্তেনিও গুতেরেসকে অর্থ প্রদান করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris