সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতের শনাক্তের হার ২.১২ শতাংশ ১ দিনে মৃত্যু ৯০৭

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে করোনা রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে। মঙ্গলবার (২৯ জুন) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জন শনাক্ত এবং ৯৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ১৯ মার্চের পর অর্থাৎ প্রায় ১০২ দিন পর এই প্রথম ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নামল। এদিকে, একদিনে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হলেন ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নমুনা পরীক্ষা ১৭ লাখ ৬৮ হাজার ৮টি। এতে ৩৭ হাজার ৫৬৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২ দশমিক ১২ শতাংশ। আর করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ৭ দশমিক ৪৩ শতাংশ এছাড়া গত ২৪ ঘণ্টায ভারতে টিকা নিয়েছেন ৫২ লাখ ৭৬ হাজার ৪৫৭ জন মানুষ। এ নিয়ে টিকা গ্রহীতা বেড়ে দাঁড়াল ৩২ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৫১০ জন।


আরোও অন্যান্য খবর
Paris