সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারত সীমান্ত খুললে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা ফ্রি

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : করোনাভাইরাস মহামারির কারণে বর্তমানে থমকে রয়েছে আন্তর্জাতিক পর্যটন। বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা। ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্টের উৎস ভারতও এর ব্যতিক্রম নয়। মহামারির দ্বিতীয় ঢেউয়ে পর্যুদুস্ত হয়ে পড়েছে তারা। তবে গণহারে টিকাদানের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতি সামলে উঠছে দেশটি। প্রায় আড়াই মাস পর সোমবার সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা হাজারের নিচে নেমেছে, কমেছে সংক্রমণের হারও।

ফলে অর্থনীতি চাঙ্গা করতে শিগগিরই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার চিন্তা করছে ভারত সরকার। সেক্ষেত্রে বিদেশি পর্যটক টানতে বড়সড় চমকই দিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সোমবার তিনি ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক যাতায়াত ফের শুরু হওয়ার পর প্রথম যে পাঁচ লাখ বিদেশি পর্যটক ভারত ভ্রমণের আবেদন করবেন, তাদের কোনো ভিসা ফি দিতে হবে না।

অর্থাৎ, আবেদনকারী প্রথম পাঁচ লাখ পর্যটকের জন্য ভারত ভ্রমণে ভিসা চার্জ পুরোপুরি ফ্রি। করোনার আঘাত সামলে দেশের পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে এটি ভারত সরকারের নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এই নীতি জারি থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে। একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।


আরোও অন্যান্য খবর
Paris