সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে করোনা থেকে সেরে উঠা শিশুদের মধ্যে বাড়ছে বিরল রোগের ঝুঁকি

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : ভারতে করোনা থেকে সেরে ওঠা শিশুদের মধ্যে বাড়ছে বিরল এক রোগের ঝুঁকি। মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম বা এমআইএস-সি নামের এই রোগে শিশুদের রয়েছে মস্তিষ্ক, কিডনি, হার্টের মত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে মারাত্মক প্রদাহের আশঙ্কাসহ জীবননাশের ঝুঁকি। দেশটির বিশেষজ্ঞরা বলছেন রোগটির ভয়াবহতা, কারণ বা কতজন এতে আক্রান্ত সে বিষয়ে তাদের কাছে তেমন কোন তথ্য নেই।

উপসর্গবিহীন করোনা আক্রান্ত শিশুরা সেরে ওঠার ৪ থেকে ৬ সপ্তাহ পর রোগটিতে আক্রান্ত হয়। তাদের মধ্যে শ্বাসকষ্ট, তীব্র জ¦র ও নিম্ন রক্তচাপের মতো উপসর্গ দেখা দেয়। রোগটির কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে না পারলেও বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের তীব্র সংক্রমণে ইমিউনিটি সিস্টেমে ক্ষতির কারণে রোগটি হতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত শিশুদের ভেন্টিলেশনের ব্যবস্থাসহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিতে হয়। যুক্তরাষ্ট্রে ৪ হাজারের বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৬ শিশু।


আরোও অন্যান্য খবর
Paris