সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ফিলিস্তিনে ব্যাপক বিক্ষোভ দমনে নামলো নিরাপত্তাবাহিনী

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

এফএনএস : ফিলিস্তিনের রামাল্লায় বিক্ষোভকারীদের সামলা দিতে নিরাপত্তাবাহিনী নামিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচক নিজার বানাত মারা যাওয়ার পরই শুরু হয়েছে বিক্ষোভ। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করার সময় নির্মমভাবে পেটানো হয়েছিল। পরে তিনি বাহিনীর হেফাজতে মারা যান। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার ফিলিস্তিনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের মারধর করেছেন।

এ সময় টিয়ার গ্যাস ছোঁড়া হয়। এমনকি সাংবাদিকদেরও আক্রমণ করা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কতজন আহত ও আটক হয়েছেন তা সরকারিভাবে জানানো হয়নি। ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর মুখপাত্র তালাল দ্বিওয়াত জানিয়েছেন, বানাতের মৃত্যুর তদন্তকারী কমিটি কাজ শুরু করেছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে। তবে শনিবারের সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।


আরোও অন্যান্য খবর
Paris