সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

লাদাখ সীমান্ত নিয়ে আলোচনায় বসতে রাজি ভারত-চীন

Paris
Update : রবিবার, ২৭ জুন, ২০২১

এফএনএস : পূর্ব লাদাখের বর্তমান অচলাবস্থা নিয়ে পরবর্তী দফায় সামরিক পর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে ভারত-চীন। শুক্রবার এক বৈঠকে লাদাখ সীমান্তে লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি)-বরাবর বিরোধপূর্ণ এলাকাগুলোর সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে এ সিদ্ধান্ত হয়। খবর-এনডিটিভি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় এর ওয়ার্কিং মেকানিজম (ডব্লিউএমসিসি)- এর এক ভার্চুয়াল বৈঠকে সেনা প্রত্যাহারের জন্য এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা বজায় রাখার সিদ্ধান্ত হয়।

তথ্য মতে, লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি)-এর এই এলাকাগুলোতে দুই দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন রয়েছে। আলোচনা শেষে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-এর পাশের বাকী ইস্যুগুলির প্রাথমিক সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যে সমঝোতা হয়েছিল সে বিষয়টি বিবেচনায় রেখে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে উভয় পক্ষই একমত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris