সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতার মরদেহ উদ্ধার

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : স্পেনের একটি কারাগারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাক্যাফির মরদেহ পাওয়া গেছে। কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার অনুমোদন দেয়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ম্যাক্যাফি আশির দশকে নিজ নামে ‘ম্যাক্যাফি’ প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে ইনটেলের কাছে প্রতিষ্ঠান বিক্রি করেন। এরপর আর কোনো ব্যবসায় জড়াননি। ৭৫ বছর বয়সী এই ব্যবসায়ী খামখেয়ালি আচরণের জন্য পরিচিত ছিলেন। বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে কিউবাকে সাহায্য করতে চেয়েছিলেন।

কর ফাঁকির কথা স্বীকার করে ২০১৯ সালে বলেছিলেন, আদর্শিক কারণে যুক্তরাষ্ট্রে কর দেন না তিনি। বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র ছাড়েন তিনি। সেই থেকে বিলাসবহুল তরীতেই জীবনযাপন করছিলেন। গত বছর অক্টোবরে স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে ম্যাক্যাফিকে গ্রেপ্তার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris