সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

দুই ধরনের টিকা নিলেন এঙ্গেলা মেরকেল

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। গেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেন ৬৬ বছর বয়সি মেরকেল। দুই ধরনের টিকার প্রভাব নিয়ে এখন পর্যন্ত খুব বেশি গবেষণা নেই।

তবে যুক্তরাজ্যের এক গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের টিকা নেয়ার পর হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করেন দুই ধরনের টিকা নিলে করোনার প্রতিরোধক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। ডোজের স্বল্পতার কারণে দুই ধরনের টিকা নেয়ার বিষয়টি অনেক দেশই বিবেচনা করছে।

এর আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করে ইউরোপের কয়েকটি দেশ। আর ৬০ বছরের কম বয়সিদের জন্য প্রাথমিকভাবে স্থগিত করলেও পরে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে অনুমোদন দেয় জার্মানি।


আরোও অন্যান্য খবর
Paris