সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে আরও শক্তিশালী হয়েছে তালেবান

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে জঙ্গিগোষ্ঠী তালেবান আরও শক্তিশালী হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গেল মে মাস থেকে আফগানিস্তানের ৩শ’ ৭০টি জেলার মধ্যে ৫০টি জেলা দখল করেছে তালেবানরা।

মঙ্গলবার তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তও তালেবানদের দখলে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়ন্স। ডেবোরাহ লিয়ন্স বলেন, আফগানিস্তানে সংঘাত বাড়লে এর প্রভাবে অন্যান্য দেশেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে।

আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আশা করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তবে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কার্বি।


আরোও অন্যান্য খবর
Paris