সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

সুইডেনে আস্থা ভোটে হেরে সরকারের পতন

Paris
Update : বুধবার, ২৩ জুন, ২০২১
Sweden's Prime Minister Stefan Lofven reacts during a news conference after the no-confidence vote in the Swedish parliament, in Stockholm, Sweden June 21, 2021. TT News Agency/Andres Wiklund via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. SWEDEN OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN SWEDEN.

এফএনএস : পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের সরকারের পতন হয়েছে। সোমবার সুইডেনের পার্লামেন্টে আস্থাভোট অনুষ্ঠিত হয়। মোট ৩শ ৪৯ জন আইনপ্রণেতার মধ্যে স্টেফানের ওপর অনাস্থা পোষণ করেন ১শ ৮১ জন আইনপ্রণেতা। ভোট দেয়া থেকে বিরত থাকেন ৫১ জন। এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে অথবা নির্বাচনের ঘোষণা দিতে হবে সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টেফান লোফভেনকে।

প্রায় ৭ বছর সুইডেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন স্টেফান। দেশটির ইতিহাসে প্রথমবারের মত আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়ার ঘটনা ঘটলো। সুইডেনে ২০১৪ সাল থেকে ক্ষমতায় সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সংখ্যালঘুদের জোট। এ জোটের অন্য দল গ্রিন পার্টি। তবে বামপন্থী দল সমর্থন প্রত্যাহার করায় এবার জোট সরকারের পতন হলো। পরে স্পিকার নতুন সরকার গঠন করবেন বা দেশটিতে সাধারণ নির্বাচন দেবেন।


আরোও অন্যান্য খবর
Paris