সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মন্দিরের জন্য জমি বিক্রিতেও বিজেপি নেতার বাটপারি

Paris
Update : সোমবার, ২১ জুন, ২০২১

এফএনএস : ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার মেয়র ও কট্টরপন্থী দল বিজেপির নেতা ঋষিকেশ উপাধ্যায়ের ভাতিজা ও বিজেপি কর্মী দ্বীপ নারায়ণ উপাধ্যায়ের বিরুদ্ধে এক মোহন্তের কাছ থেকে অল্প দামে জমি কিনে রাম জন্মভূমি ট্রাস্টে কয়েক গুণ বেশি মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

দ্বীপ নারায়ণ উপাধ্যায় স্থানীয় হিন্দু ধর্মীয় মোহন্ত দিবেন্দ্র প্রসাদাচার্যের কাছ থেকে গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় ২০ লাখ রুপিতে (২২ লাখ ৮৬ হাজার ৪৬৩ টাকা) ৮৯০ বর্গ কিলোমিটারের একটি জায়গা কেনেন। তিন মাস পর ওই জায়গা তিনি রাম জন্মভূমি মন্দির প্রকল্পে দুই কোটি ৫০ লাখ রুপিতে (দুই কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৭৮৭ টাকা) বিক্রি করেন।

খবরে বলা হয় স্থানীয় কর্তৃপক্ষের নির্ধারিত বাজারমূল্য, ৩৫ লাখ ৬০ হাজার রুপির চেয়ে কয়েক গুণ বেশি মূল্যে এই জমি বিক্রি করা হয়েছে। অযোধ্যা জেলার সদর তহসিলের হাভেলি আওধের কোট রামচন্দ্রের অন্তর্ভুক্ত এই জমি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় সাত গুণ বেশি দামে রাম জন্মভূমি মন্দির প্রকল্পে বিক্রি করা হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র এই বিক্রির আইনি স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris