সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও বিরোধিতার জন্য প্রস্তুত উ.কোরিয়া

Paris
Update : শনিবার, ১৯ জুন, ২০২১

এফএনএস : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও বিরোধিতা দুটোর জন্যই প্রস্তুত তার দেশ। বিশেষ করে নিজ দেশের সম্মান ও উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের যেকোন হুমকি মোকাবিলার জন্য সবাইকে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

এর আগে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার বিষয়টি উড়িয়ে দেন কিম। তবে ক্ষমতা গ্রহণের পর এবারই সরাসরি বাইডেন সরকার সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।

পিয়ংইয়ংয়ে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চলমান সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কোরিয়ান উপদ্বীপে যেকোন হস্তক্ষেপ রুখে দেবে তার দেশ। এর আগে মার্কিন নির্বাচনের আগে বাইডেনকে ডাকাত বলে সম্বোধন করেন কিম। আর এপ্রিলে কিমকে বিশ্ব গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছিলেন বাইডেন।


আরোও অন্যান্য খবর
Paris