সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর গ্রামে আগুন দিয়েছে মিয়ানমারের সেনারা

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

এফএনএস : মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে সংঘর্ষের পর দেশটির একটি গ্রামে আগুন ধরিয়ে দেয় সেনারা। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় মাগওয়ে প্রদেশের কিন মা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পিডিএফের সদস্যরা পিছু হটতে শুরু করলে গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয় মিয়ানমারের সেনারা।

স্থানীয়রা জানিয়েছে, গ্রামের ২৪০টির মধ্যে ২০০টি বাড়িঘর পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। রয়টার্স জানিয়েছে, ভয়াবহ এই আগুন ধরা পড়েছে নাসার স্যাটেলাইটেও। আগুন ধরিয়ে দেয়ার পর পাশের একটি জঙ্গলে পালিয়ে যায় গ্রামবাসীরা।

সামরিক জান্তা সরকার বিরোধী সশস্ত্র সংগঠন পিডিএফের সঙ্গে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। গ্রামে আগুন ধরিয়ে দেয়ার জন্য পিডিএফকেই দোষারোপ করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি।


আরোও অন্যান্য খবর
Paris