সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

তিয়ানহে মহাকাশ স্টেশনে প্রথম তিন নভোচারী পাঠাল চীন

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

এফএনএস : চীনের নতুন মহাকাশ স্টেশনে প্রথম তিন নভোচারী পাঠালো দেশটি। শেনঝৌ টুয়েলভ নামে একটি মহাকাশযানে করে তিয়ানহে মডিউলে তিন নভোচারী পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চীনের গানসু প্রদেশের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি। প্রায় ৫ বছর পর মহাকাশে আবারও নভোচারী পাঠালো চীন।

গেল এপ্রিলে নতুন মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৭০ টন ওজনের তিয়ানহে মডিউলের দূরত্ব ভূপৃষ্ট থেকে ৩৮০ কিলোমিটার। এতে রয়েছে হাবলের মত শক্তিশালী একটি টেলিস্কোপ যা দূরের গ্রহ-নক্ষত্র ও মহাজাগতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করতে সক্ষম।


আরোও অন্যান্য খবর
Paris