সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মোদির সঙ্গে কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বেনেট

Paris
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

এফএনএস : নেয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটিয়ে দখলদার ইসরায়েলের মসনদে বসেছেন আরেক কট্টর ইহুদিবাদী নাফতালি বেনেট। আর ক্ষমতায় বসেই কট্টর হিন্দুত্ববাদী মোদির সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার বার্তা দিলেন ৪৯ বছর বয়সী ডানপন্থী এই ইহুদি নেতা। সোমবার বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ক আরো মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি।

গত রোববার বেনেটের জয়ের পর টুইট করে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদি। মোদি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।

বেনেটও জানিয়েছেন, তিনি মোদি সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এ ছাড়া, ইসরাইলের জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সাথে কৌশিলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের সদ্যসাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব সুবিদিত।

তার আমলে ভারতের সঙ্গে ইসরায়েলের কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের। শুধু তাই নয়, নেতানিয়াহুর আমলে ভারতের অস্ত্র ভাণ্ডারে আসে বহু ইসরায়েলি অস্ত্র। তবে বেনেটের নতুন সরকারও যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে তা স্পষ্ট। সূত্র : জেরুজালেম পোস্ট


আরোও অন্যান্য খবর
Paris