সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

দেশে তৈরি করোনার টিকা জরুরি ব্যবহার শুরু করেছে ইরান

Paris
Update : বুধবার, ১৬ জুন, ২০২১
করোনা, ভ্যাকসিনেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, dailynayadiganta.com, bd news paper

এফএনএস : প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য দেশে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের এই টিকা কোভ-ইরান বারেকাত নামে পরিচিত। সামবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স- এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে ইরান এবং কিউবার যৌথভাবে তৈরি পাস্তুর টিকা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

মন্ত্রী সাঈদ নামাকি জানান, কিউবার টিকা ব্যবহারের অনুমতি দেয়ার পর রাজি এবং ফাকরা টাকা ব্যবহারের তালিকায় আনা হবে।রাজি ভ্যাকসিন হচ্ছে ইরানে উৎপাদিত করোনা-বিরোধী দ্বিতীয় ভ্যাকসিন যা ইরানের রাজি ও সিরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে উৎপাদন করেছে। এছাড়া, ইরানের ফাখরা ভ্যাকসিন উৎপাদন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র। শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সমস্ত জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে, এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করেনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে।


আরোও অন্যান্য খবর
Paris