সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

জনসন অ্যান্ড জনসনের ছয় কোটি ডোজ টিকা ফেলে দেয়ার নির্দেশ

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : জনসন অ্যান্ড জনসনকে ছয় কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এণ্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার এমন নির্দেশ দেয় সংস্থাটি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। এক বিবৃতিতে এফডিএ জানায়, ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের প্ল্যান্টে উৎপাদিত ভ্যাকসিনকে এখনই অনুমোদন দেওয়া হচ্ছে না।

এর আগে এপ্রিল মাসে জনসন অ্যান্ড জনসন বাল্টিমোর সাইটে ভ্যাকসিনের উৎপাদন বন্ধ করেছিল এফডিএ। কারণ সেই একই সাইটে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপরকরণের উৎপাদন চলছিলো। যে কারণে জনসনের ভ্যাকসিনের ডোজের সেই ব্যাচে অপ্রয়োজনীয় উপকরণ মিশে তা নষ্ট করে দিয়েছিল।

এদিকে ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার জানিয়েছে কিছু ব্যাচের জনসন এণ্ড জনসনের ভ্যাকসিন ব্যবহারের অযোগ্য হয়েছে। তবে ঠিক কতগুলো ভ্যাকসিন নষ্ট হয়েছে তা জানায়নি তারা। যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ২ কোটি ১৪ লাখ ডোজের মাত্র অর্ধেক ডোজ প্রয়োগ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris