সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সাজা চার মাসের জেল

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মারা যুবককে চার মাসের কারাদ- দিয়েছেন স্থানীয় একটি আদালত। অবশ্য বৃহস্পতিবার অভিযুক্ত ড্যামিয়েন ট্যারেলকে ১৮ মাসের দ- দিয়েছিলেন আদালত, পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়। ফলে ফরাসি প্রেসিডেন্ট থাপ্পড় মারার সাজা হিসেবে মাত্র চার মাস কারাগারে থাকতে হবে সেই যুবককে। গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ড্রোম এলাকা পরিদর্শনে যান ম্যাক্রোঁ। এ সময় তিনি স্থানীয় একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে ব্যারিকেডের কাছাকাছি যান।

সেখানে উপস্থিত ট্যারেল আচমকা সজোরে থাপ্পড় বসিয়ে দেন ফরাসি প্রেসিডেন্টের গালে। সঙ্গে সঙ্গে ম্যাক্রোঁকে সরিয়ে নেয়া হয় এবং আটক করা হয় ওই যুবককে। আদালতে ট্যারেলের বিরুদ্ধে ‘জনগণের কর্তৃত্বের অধিকারী ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতা’র অভিযোগ আনেন সরকারি প্রসিকিউটররা। তারা এ ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্টকে থাপ্পড় মারার দায়ে অভিযুক্তের সর্বোচ্চ তিন বছরের কারাদ- ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারত।

তবে সেই তুলনায় অনেকটাই লঘু দ- পেয়েছেন ট্যারেল। তিনি আদালতে জানিয়েছেন, ম্যাক্রোঁ ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কয়েকদিন আগেই তার দিকে ডিম অথবা ক্রিম ছুড়ে মারার পরিকল্পনা করা হয়েছিল। তবে থাপ্পড় মারার বিষয়টি পূর্বপরিকল্পিত নয়। বিএফএম টিভির সূত্রমতে, আদালতে ড্যামিয়েন ট্যারেল বলেছেন, ‘আমি মনে করি, ম্যাক্রোঁ খুব স্পষ্টভাবে আমাদের দেশের পতনের প্রতিনিধিত্ব করেন।’


আরোও অন্যান্য খবর
Paris