সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মোদিকে হটানোই একমাত্র লক্ষ্য : মমতা

Paris
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

এফএনএস : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটানো। নিজের মুখেই তিনি এই কথা বলেছেন। পশ্চিমবঙ্গে জয়ের হ্যাটট্রিক করেছেন এই মুখ্যমন্ত্রী। এবার একমাত্র লক্ষ্য দেশ থেকে মোদি সরকারের পতন। মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে পুরো দেশের যেসব রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় নেই সেগুলোকে নিয়ে একটি ইউনিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে তার।

এজন্য তিনি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ধ্বংস করেছে বিজেপি সরকার। শিক্ষা, কৃষি, শিল্প সবকিছুতেই চরম দুর্দশা। একটি ইউনিয়ন তৈরি করে কেন্দ্রের বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে রাজ্যগুলোকে।’

এবার বিধানসভার নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের লড়াইকে বুড়ো আঙুল দেখিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে তৃণমূল। আর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই জাতীয় রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তিনি।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দিল্লি সীমানায় চলা কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। এই আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়েছে তৃণমূল। সংসদীয় দলও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছিল। কৃষক বিরোধী কৃষি আইন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে টিকায়েতের কথা হয়েছে।

পরে টিকায়েত মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মমতা বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচিয়েছেন, এবার দেশকে বাঁচাতে হবে।’ এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের দাবিপূর্ণ না হওয়া পর্যন্ত এই আন্দোলনের পাশে থাকব। মোদি সরকারকে হটানোই এখন লক্ষ্য। এজন্য বিরোধী শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। জোট বেঁধে কি করা যায় তা নিয়ে আলোচনা করতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris