সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

ইরাকে বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা

Paris
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

এফএনএস : ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় একের পর এক রকেট আঘাত হানে। এর মধ্যে দু’টি প্রজেক্টাইল এমন একটি এলাকায় আঘাত হেনেছে যেখানে মার্কিন ঠিকাদাররা অবস্থান করছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এক কর্মকর্তা বলেন, রকেট হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত বালাদ বিমান ঘাঁটিতে মার্কিন কোম্পানি সেলিপোর্টের লোকজন অবস্থান করছিল। ইরাকের বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানে যে কোনো সমস্যা দেখা দিলে ওই বিমান ঘাঁটিতেই কাজ করা হয়। এর আগেও বহুবার ওই বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে গত মাসে মার্কিন কোম্পানি লোখেদ মার্টিন তাদের সব কর্মীকে ওই বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেয়। নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বালাদ বিমান ঘাঁটিতে এখন পর্যন্ত বেশ কয়েক বার হামলার ঘটনায় কমপক্ষে তিন বিদেশি ঠিকাদার এবং এক ইরাকি ঠিকাদার আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকে সামরিক জোটের অংশ হিসেবে বহুদিন ধরেই দেশটিতে অবস্থান করছে মার্কিন সেনারা। সেখানে বিভিন্ন সময় বিদেশি সেনা এবং বিভিন্ন বিদেশি কোম্পানির কর্মীরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris