সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

চীনের প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে মার্কিন সিনেটে বিল পাস

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এফএনএস : চীনের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে যুক্তরাষ্ট্রে একটি ২৫০ মিলিয়ন ডলার বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-৩২ ভোটে পাস হয় বিলটি। এ ছাড়া সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদন ও গবেষণায় খরচ করতে অতিরিক্ত আরও ৫৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলের প্রশংসা করে বলেছেন, অন্য দেশ যখন গবেষণা ও উন্নয়নে বেশি বিনিয়োগ করছে তখন আমরা পিছিয়ে থাকব কেন। বিলে চীন-সংক্রান্ত আরও কয়েকটি বিধান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- সরকারি ডিভাইস থেকে টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ করা, চীন সরকার সমর্থিত ড্রোন প্রস্তুতকারক কোম্পানি থেকে ড্রোন কেনা বন্ধ করা।

যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলোও বিলটিকে স্বাগত জানিয়েছে। নতুন এ বিলটি আইনে পরিণত হবে। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও মেধাস্বত্ব চুরি করা চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার সুযোগ সৃষ্টি করবে। সূত্র: সিএনবিসি, রয়টার্স


আরোও অন্যান্য খবর
Paris