সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী ১০ জন কর্মীকে হত্যা

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এফএনএস : আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী একটি সংস্থার ১০ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে তালেবান। মঙ্গলবার রাতে দেশটির উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে এ ঘটনা ঘটে। বাগলান পুলিশের মুখপাত্র জাওয়েদ বাশারাত জানান, তালেবানের সদস্যরা মাইন নিষ্ক্রিয়কারী সংস্থা ‘হালো ট্রাস্ট’ এর কর্মীদের একটি কক্ষে নিয়ে যায় এবং তাদের ওপর গুলি চালায়।

এই হামলায় ১৪ জন আহত হয়েছে। তবে এ সহিংসতায় তালেবান ও হালো ট্রাস্ট উভয়পক্ষই কোনো মন্তব্য করেনি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে।

আগামী সেপ্টেম্বরে সকল মার্কিন সেনা প্রত্যাহার হয়ে গেলে সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ দেশটির অধিকাংশ প্রদেশেই তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে।


আরোও অন্যান্য খবর
Paris