সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

গুতেরেস দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হচ্ছেন

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এফএনএস : আবারও জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় মেয়াদে তার নিয়োগে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এসভেন জুরজেনসেন এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী বছরের ১লা জানুয়ারি থেকে আবারও ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। আবারও দায়িত্ব পেয়ে বিবৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস। ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন।

তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।


আরোও অন্যান্য খবর
Paris