সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

ফেসবুকে পোস্ট দেয়ায় হংকংয়ের গণতন্ত্রপন্থী নেত্রী গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ৫ জুন, ২০২১

এফএনএস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাবেশের প্রচারণা চালানোর দায়ে হংকংয়ের গণতন্ত্রপন্থী নেত্রী চৌ হাং তুংকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, চৌ হাং-তুং হংকং গণতান্ত্রিক জোটের সহকারী চেয়ারম্যান। গ্রেপ্তারের একদিন আগে তিনি ফেসবুকের এক পোস্টে লেখেনÑ যে যেখানে থাকুন, আপনি আপনার ফোন, মোমবাতি বা বৈদ্যুতিক মোমবাতির আলো জ¦ালান।

১৯৮৯ সালে চীনের বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভের ৩২তম বার্ষিকী উপলক্ষে এ পোস্ট দেন তিনি। এরপরে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। হংকং পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, হংকংয়ের পাবলিক অর্ডার অর্ডিনেন্স সেকশন ১৭/এ ভঙ্গ করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে যে কোনো ধরনের বিক্ষোভ ঠেকাতে হংকংয়ে গুরুত্বপূর্ণ সড়কে সাত হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। ১৯৮৯ সালে চীনা কমিউনিস্ট পার্টির একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রসমাজ। গণতন্ত্রের দাবিতে ছাত্রদের বিক্ষোভ দমনে সরকার যুদ্ধ ট্যাংক নামায়। এ অভিযানে নিহত হন অসংখ্য শিক্ষার্থী। এরই স্মরণে বিক্ষোভ আয়োজন করে থাকেন হংকংয়ে গণতন্ত্রপন্থীরা।


আরোও অন্যান্য খবর
Paris