সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

করোনায় প্রথম মৃত্যুহীন দিন যুক্তরাজ্যে

Paris
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

এফএনএস : মহামারি শুরুর এক বছরেরও বেশি সময় পর করোনায় এই প্রথম মৃত্যুবিহীন দিন দেখল যুক্তরাজ্য। গেল একদিনে দেশটিতে করোনায় কোন মৃত্যু হয়নি। গত বছরের ৭ই মার্চ দেশটিতে প্রথম করোনায় মৃত্যু হয়। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

এদিকে একদিনে শনাক্তও অনেক কমে এসেছে দেশটিতে। মঙ্গলবার শনাক্ত হয়েছে ৩ হাজারের বেশি। যুক্তরাজ্যের নাগরিকরা কারো মৃত্যু না হওয়ার খবরে উচ্ছ্বসিত হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সংক্রমণ ও মৃত্যু কমায় টিকা বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

তবে ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ভারতে একদিনে প্রাণ গেছে ৩ হাজার ২শ’ ৫ জনের। নতুন শনাক্ত ১ লাখ ৩৩ হাজারের বেশি।


আরোও অন্যান্য খবর
Paris