সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় প্রায় ২শ’ শিক্ষার্থীকে অপহরণ

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি মাদ্রাসা থেকে প্রায় ২০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধরীরা। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের তেজিনা শহরে রোববার এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রাদেশিক সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। টুইটারে দেয়া এক বার্তায় নাইজারের প্রাদেশিক সরকার জানিয়েছে, রোববারের ওই হামলার সময় মাদ্রাসায় প্রায় ২০০ শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে কতজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

তবে বিবিসিকে ওই মাদ্রাসার এক শিক্ষক জানিয়েছেন, অন্তত ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে অন্য প্রতিবেদনগুলোতে এই সংখ্যা প্রায় ২০০ বলে উল্লেখ করা হচ্ছে। মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা ওই এলাকায় ক্রমাগত বেড়েই চলেছে। জানা গেছে, রোববারের ঘটনায় অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে পুরো শহর চষে বেড়ায় এবং এলোপাতাড়ি গুলি করতে থাকে।

মানুষজন তাদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার পর তারা মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের অপহরণ করে। স্কুলটিতে ছয় বছর থেকে শুরু করে ১৮ বছর বয়সী মেয়ে ও ছেলে শিশুরা একসঙ্গে পড়তো। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে এবং এতে একজন মারা গেছেন। এ ছাড়া গাড়িতে করে ঘুরছিলেন এমন বেশ কিছু মানুষকেও অপহরণ করেছে বন্দুকধারীরা।

প্রসঙ্গত, ২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহরে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭৬ জন ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়।। তবে সাম্প্রতিক হামলাগুলো সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর কাজ বলে ধারণা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris