সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ‘টারজান’

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা ‘টারজান’র অভিনেতা জো লারা (৫৮) ও তার স্ত্রী গোয়েন লারা জো নিহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এ দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাত থেকেই ওই লেকে উদ্ধারকাজ শুরু হয়।

উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানায়, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে। এতে মোট ৭ জন আরোহী ছিলেন। বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান’ লারা নিহত সেখানেই দমকল ও বিপর্যয় বাহিনীর প্রধান বলেন, ‘আমরা শুধু দেহগুলো উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।

কারণ জানি, কেউ বেঁচে নেই।’ জো লারা ‘টারজান’ ছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়েছেন। ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ইন ম্যানহাটন’-এ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ কাজ করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris