সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

আলোচিত সেই তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : তুরস্কের ইস্তাম্বুলের আলোচিত তাকসিম স্কয়ারে একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকসিম স্কয়ারে গাজি পার্কে ২০১৩ সালে এই মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। কারণ এটি মূলত তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি স্মারক হিসেবে বিবেচিত হয়ে থাকে।

শুক্রবার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় হাজার হাজার মানুষ। অনেকে মসজিদে জায়গা না পেয়ে এর চত্বরে বসে নামাজ আদায় করেন। মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার সঙ্গে আছে একটি খোলা চত্বর।

আর ওই খোলা চত্বরটিকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক মনে করা হয়। মসজিদটিতে চার হাজার মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে। মসজিদটির সমর্থকরা বলছেন, শহরের ব্যস্ততম কেন্দ্রে মুসলিমদের নামাজ আদায় করার মতো পর্যাপ্ত জায়গা নেই। আর বিরোধিরা একে আতার্তুককে উৎসর্গ করা স্কয়ারে ধর্মীয় আবরণ দেয়া হিসেবে দেখছেন।


আরোও অন্যান্য খবর
Paris