সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

রাজবধূ ডায়ানার সেই সাক্ষাৎকার নিতে বিবিসির সততায় ঘাটতি ছিল’

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

এফএনএস : ব্রিটিশ রাজবধূ ডায়ানার সাক্ষাৎকার নেয়ার সময় বিবিসির প্রতারণার কারণেই বাবা-মার সম্পর্ক আরও খারাপ হয়। এমন অভিযোগ করেছেন, ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম। অবশেষে তদন্তেও মিলেছে সত্যতা। ২৫ বছর আগের বিবিসির ওই সাক্ষাৎকারে জাল নথি ব্যবহার করেন উপস্থাপক।

আর এ ঘটনায় বিবিসিও তার ‘উচ্চমার্গের সততা ও স্বচ্ছতার মানদন্ড’ বজায় রাখতে পারেনি। উইলিয়াম বলেন, ‘কেবল এক প্রতিবেদক নয়, বিবিসির কর্তাদের দ্বারাও প্রতারিত হয়েছেন তার মা।’ অপর এক বিবৃতিতে ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি অভিযোগ করেন, বিষাক্ত সংস্কৃতির কারণেই ১৯৯৭ সালে তার মা ডায়ানার মৃত্যু হয়।

উল্লেখ্য, বিবিসি প্যানারোমাকে ১৯৯৫ সালে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক মার্টিন বশির। সেসময় তিনি জাল নথি ব্যবহার করেছিলেন এবং বিবিসি কর্তৃপক্ষকে এ নিয়ে মিথ্যা বলেছিলেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। সাংবাদিক বশিরও জাল নথি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। এ ছাড়া গত সপ্তাহ তিনি বিবিসি থেকে পদত্যাগ করেন।


আরোও অন্যান্য খবর
Paris