সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ভারত মহাসাগরে আছড়ে পড়েছে সেই রকেটের ধ্বংসাবশেষ : চীন

Paris
Update : সোমবার, ১০ মে, ২০২১

এফএনএস : চীনা লং মার্চ-৫বি রকেটের অংশ ভারত মহাসাগরে আছড়ে পড়েছে বলে দাবি করেছে চীন। দেশটির রাষ্ট্রয়াত্ব গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়ে রোববার চীনের সময় সকাল ১০টা ২৪ মিনিট (বাংলাদেশের সময় ৮টা ২৪ মিনিটে) ভারত ও শ্রীলঙ্কান দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে পড়তে পারে রকেটটি।

গেলো মাসেই চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লং মার্চ-৫বি নামে রকেটটি। তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল।

বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরপাক খেতে থাকা সবচেয়ে বড় বস্তু এই ধ্বংসাবশেষ। এর আগে চীন জানায়, এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি একেবারেই কম। তবে যুক্তরাষ্ট্র বলেছিলো, এটি কোনো জনবহুল এলাকায় এসেও পড়তে পারে।


আরোও অন্যান্য খবর
Paris