সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণ’

Paris
Update : শনিবার, ৮ মে, ২০২১

এফএনএস : বিশ্বে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা, সরকারি হিসাবের চেয়ে দ্বিগুণেরও বেশি এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশন- আই এইচ এম ই। বিশ্বে গত দেড় বছরে করোনায় অন্তত ৬৯ লাখ মানুষ মারা গেছে। তবে দেশগুলির সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩২ লাখ ৭০ হাজার।

আই এইচ এম ই এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসাবের তুলনায় প্রকৃত মৃত্যু দ্বিগুণেরও বেশি। অনেক দেশই শুধু হাসপাতালে মারা যাওয়া রোগীদের গণনা করেছে। মহামারি পূর্ব সময়ে সব ধরনের মৃত্যুর প্রবণতার সঙ্গে মহামারির সময়ে সর্বমোট মৃত্যুর সংখ্যার তুলনামূলক হিসাব করে করোনায় মৃত্যুর সম্ভাব্য প্রকৃত সংখ্যা বের করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।

তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় অন্তত ৯ লাখ ৫ হাজার মানুষ মারা গেছেন। অথচ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে বলা হচ্ছে, সেখানে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪৯১ জন।


আরোও অন্যান্য খবর
Paris