সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে মসজিদে ঘুমন্ত মুসল্লিদের ওপর গুলিত্ একজন নিহত

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : মিয়ানমারের মান্দালয়ে একটি মসজিদের ভেতরে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে ২৮ বছরের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবরে বলা হয়েছে মাহা অঙমিয়ায় টাউনশিপের সুলে মসজিদে স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেনা সদস্যরা হামলা চালায়। রাতে সেহরি খাওয়ার পর মসজিদে ঘুমাচ্ছিলেন কো তেত নামের ওই ব্যক্তি। মসজিদে ঢুকেই সেনা সদস্যরা গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কো তেত নামের ওই ব্যক্তির বুকে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কো তেত একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন এবং তার পাঁচ বছরের এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ইসলামি রীতিতে তাকে দাফন করেছেন। এই ঘটনায় এক পঙ্গু ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। কো অং নামের ৩৫ বছর বয়সী ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। আর আগেই একহাত হারানো ৪২ বছরের মিন মিন লাটের অপর হাতেও গুলি লেগেছে।

মসজিদ থেকে অন্তত আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু রয়েছে। যারা মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল। এদিকে, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে। মিছিল শুরু করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। সেখান থেকে অন্তত ১৬জনকে আটক করা হয়েছে। সূত্র : মিয়ানমার নাউ


আরোও অন্যান্য খবর
Paris