সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

এবার আগ্রা জামে মসজিদের নিচে কৃষ্ণের মূর্তি আছে দাবি করে জরিপের আবেদন

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : প্রথমে বাবরি, পরে জ্ঞানবাপী আর এখন আগ্রা জামে মসজিদ। ভারতে একটার পর একটা ঐতিহাসিক মসজিদ টার্গেট করা হচ্ছে। কাশি বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ কোনও মন্দির ভেঙে গড়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক জরিপ চালাতে নির্দেশ দিয়েছে বারানসির একটি আদালত। এর এক সপ্তাহ পর এখন একই ধরনের জরিপ চালাতে উত্তরপ্রদেশের মথুরার একটি আদালতে পিটিশন দায়ের করা হয়েছে।

রাজ্যটির আগ্রায় অবস্থিত জাহানারা মসজিদের (আগ্রা জামে মসজিদ নামে বেশি পরিচিত) নিচে হিন্দু দেবতা কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে এই পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, মোগল সম্রাট আওরঙ্গজেব মথুরা জামানস্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন। পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখে।

হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীশ যাদব নামের এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষে মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির লাগোয়া শাহী ঈদগাহ সরানোর দাবি জানানো আইনজীবী শৈলেন্দর সিং এই পিটিশন দায়ের করেছেন। পিটিশনে বলা হয়েছে, জাহানারা মসজিদের নিচে দেব-দেবী মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। এ সময় জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর বিষয়ে বারানসির আদালতের রেফারেন্স দিয়ে জাহানারা মসজিদের ক্ষেত্রেও এমনটা করতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris