সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

কার্যকারিতা বাড়াতে টিকা মিশ্রণের পরিকল্পনা চীনের

Paris
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

এফএনএস : কার্যকারিতা বাড়াতে নিজেদের তৈরি টিকার সঙ্গে অন্যান্য টিকা মেশানোর পরিকল্পনা করেছে চীন। দেশটির শীর্ষ রোগ নিয়ন্ত্রণ বিষয়ক এক কর্মকর্তা এ খবর দিয়েছেন। চীনের চেঙ্গদু শহরে এক সম্মেলনে শনিবার চীনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক গাও ফু বলেন, কার্যকারিতার দিক থেকে চীনা টিকার হার খুব বেশি না। কার্যকারিতার হার কীভাবে বাড়ানো যায় তা বিজ্ঞানীদের বিবেচনা করা দরকার।

তিনি বলেন, টিকা মিশ্রিত করা ও টিকাদানের পদ্ধতিগুলো সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। চীন চারটি নিজস্ব টিকা জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ দেশটি ৩০০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ব্রাজিলের একটি ক্লিনিকাল ট্রায়ালে চীনের সিনোভ্যাক টিকার কার্যকারিতা হার ৫০ ভাগের চেয়ে কিছু বেশি ছিল।

আর তুরস্কের একটি পৃথক গবেষণা বলেছে যে এটি ৮৩.৫ ভাগ কার্যকর। চীনের সিনোফার্মের তৈরি একটি টিকার কোনো কার্যকর কার্যকারিতার তথ্য প্রকাশ করা হয়নি। দুটি টিকার অন্তর্বর্তীকালীন ফলাফলের ভিত্তিতে যথাক্রমে ৭৯.৪ ভাগ ও ৭২.৫ ভাগ কার্যকর হতে পারে। সূত্র : রয়টার্স


আরোও অন্যান্য খবর
Paris